ইরান-যুক্তরাষ্ট্র এমওইউ: ওয়াশিংটনকে সমঝোতা মানতে বাধ্য করার আহ্বান

লেখক:
প্রকাশ: ৩ মাস আগে
ইরান-যুক্তরাষ্ট্র এমওইউ নিয়ে নতুন বার্তা তেহরানের

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক মেনে চলতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে তেহরান। কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নে যুক্তরাষ্ট্রকে বাধ্য করার আহ্বান জানিয়েছে ইরান।

সোমবার (২৪ আগস্ট) তেহরানে সফররত পাকিস্তানি প্রতিনিধিদলের সামনে ইরানের জ্যেষ্ঠ নেতা এ বার্তা পুনর্ব্যক্ত করেন।

ইরানের মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে ইরানের শীর্ষ আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় স্বাক্ষরিত সমঝোতা স্মারক মেনে চলার বিষয়টি গুরুত্ব পায়। ইরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে ওই সমঝোতা বাস্তবায়নে বাধ্য করার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।