এদিকে ফ্রান্সে গরম থেকে বাঁচতে গিয়ে পানিতে ডুবে মৃত্যুর সংখ্যাও এক লাফে বেড়েছে। গত ১৮ জুনের পর থেকে পানিতে ডুবে অন্তত ৭২ জন মারা গেছেন। ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় আশঙ্কা করছে, মৃত্যুর প্রাথমিক এই পরিসংখ্যানটি প্রকৃত সংখ্যার চেয়ে কমও হতে পারে।কোপার্নিকাস জলবায়ু পরিষেবা জানিয়েছে, বৈশ্বিক গড়ের চেয়ে দ্বিগুণ গতিতে উত্তপ্ত হওয়া ইউরোপ এখন বিশ্বের সবচেয়ে দ্রুত উষ্ণ হতে থাকা মহাদেশ। জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীষ্মকালীন দাবদাহ, তীব্র দাবানল ও পানি সংকটের মতো দুর্যোগ বাড়ছে। চলতি গ্রীষ্মে ফ্রান্সে এ পর্যন্ত প্রায় ৭ হাজারটি দাবানলের ঘটনা ঘটেছে, যাতে পুড়ে গেছে প্রায় ৮ হাজার ৭০০ হেক্টরের বেশি বনাঞ্চল।
গত বৃহস্পতিবারই সাঁত-মারি-লা-মের শহরে লাগা দাবানল ছড়িয়ে পড়ায় প্রায় ৩ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দক্ষিণ ফ্রান্সে বনের আগুনে উচ্চ ঝুঁকির কারণে রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া কার্যালয়।
পরিস্থিতি এখানেই শেষ হচ্ছে না। আবহাওয়াবিদরা জানিয়েছেন সামনে আরও চরম ভাবাপন্ন আবহাওয়া আসছে। আজরেস থেকে ধেয়ে আসা উচ্চ বায়ুচাপের কারণে এই সপ্তাহান্তে ফ্রান্স এবং দক্ষিণ ব্রিটেনে তাপমাত্রা আরও বাড়বে। ফ্রান্সের টুলুজ, বোর্দো ও এজেন অঞ্চলে তাপমাত্রা ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।পর্তুগাল সরকার ইতোমধ্যেই দেশে সতর্ক অবস্থা জারি করেছে, যেখানে দিনের তাপমাত্রা ৪০ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকার পূর্বাভাস রয়েছে। স্পেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও ৪০ ডিগ্রি তাপমাত্রার আশঙ্কায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এমনকি আটলান্টিকের ওপারে যুক্ত
